প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
আঞ্চলিক দলগুলোর আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত পাহাড়
সংবাদ দিগন্ত ||
রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের উজোবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ব্যারিকেড সরিয়ে প্রায় তিন হাজার পর্যটকের গাড়িবহর খাগড়াছড়ির দিকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পিকেটাররা প্রথমে ইটপাটকেল ছুড়লেও এক পর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পর্যটকদের নিরাপদে দিঘীনালা পৌঁছানোর ব্যবস্থা করে। আরোও পড়ুন,নরসিংদীতে চোখের সামনে বাবাকে হত্যার চেষ্টা, রক্ষা করতে গিয়ে প্রাণ হারাল ছেলেতবে পরবর্তীতে পর্যটকরা এলাকা ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় গোলাগুলি হয়, যাতে কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের বিরোধের জেরে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। সকাল থেকেই সাজেক-বাঘাইছড়ি সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং চালানো হয়। এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার কথা সার্বিক বিবেচনা করে জেলা প্রশাসন থেকে সাজেকে পর্যটকদের গমনাগমন ও প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জনসংহতি সমিতি (জেএসএস) এই ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করলেও পাহাড়ের সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত