প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
পাখির ডানায় শীতের বার্তা: পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর চলনবিল
সংবাদ দিগন্ত ||
হেমন্তের বিদায় ও শীতের আগমনী বার্তায় নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জুড়ে বিস্তৃত চলনবিলে নেমে এসেছে এক অপরূপ সৌন্দর্য। বর্ষার পানি কমে অগভীর জলাশয় ও চর জেগে ওঠার পাশাপাশি মাছের সহজলভ্যতার কারণে বালিহাঁস, পানকৌড়ি, বক ও শামুকখোলসহ বিভিন্ন দেশি ও পরিযায়ী পাখির মেলা বসেছে বিলজুড়ে। গুরুদাসপুর,সিংড়া ও তাড়াশের বিলে সকালের সোনালি রোদে ডানা মেলা পাখিদের অবাধ বিচরণ ও কলকাকলি প্রাকৃতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে, যা স্থানীয় জনজীবন ও প্রকৃতিতে নিয়ে এসেছে এক অনন্য প্রশান্তি।আরও পড়ুন,লামায় জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলনচলনবিলের সৌন্দর্য বাড়ার পাশাপাশি অসাধু শিকারিদের হাত থেকে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় মাঠে কাজ করছে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় প্রশাসন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি দীর্ঘ দিন ধরে জনসচেতনতায় কাজ করছে, অন্যদিকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান যে পাখি শিকার বন্ধে নিয়মিত প্রশাসনিক অভিযান ও জেল-জরিমানা অব্যাহত রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ বিলের প্রাকৃতিক পরিবেশ ও পাখির আবাসস্থল অক্ষুণ্ণ রেখে চলনবিলকে একটি প্রকৃতিনির্ভর সম্ভাবনাময় পর্যটনশিল্প হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত