প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
ফজলে হুদা অনিক ||
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন ছিনতাইয়ের মামলার আসামি, ছয়জন মাদক সেবনের অভিযোগে আটক, তিনজন ধর্তব্য অপরাধের আসামি এবং চারজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমন ও চোর-ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ছিনতাইয়ের মামলার আসামি হলেন আব্দুস শুক্কুর খোকা (২৮) ও মো. আব্দুর রশিদ (২০)। আরও পড়ুন,প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি মাদারগঞ্জেতাঁদের মধ্যে আব্দুস শুক্কুর খোকার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ছয়জন হলেন মো. জসিম উদ্দিন (৩৫), মো. কিরণ (২০), শহিদুল ইসলাম মুছা (৩৯), চান মিয়া (২৫), সাইফুল ইসলাম (২৬) ও মো. সাগর (১৯)। ধর্তব্য অপরাধের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. জামাল উদ্দিন (১৮), নবী আলম (২৪) ও আব্দুল হাকিম (৩২)। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত চার আসামি হলেন জামাল হোসেন, মো. ইয়াসিন, মো. আরমান ও চান্দু পাল (৪৫)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত