প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’ ঢাকেশ্বরী মন্দিরে মজিবুর রহমান মঞ্জু
সংবাদ দিগন্ত ||
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সৎকর্মের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বুধবার (২১ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। তাঁর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল মন্দির পরিদর্শন করে। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান।পরিদর্শনকালে মজিবুর রহমান মঞ্জু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে পূজামণ্ডপের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না।আরও পড়ুন,মন্ত্রী পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাসনাতের সমালোচনাতাই ধর্মকে বিভেদের হাতিয়ার না বানিয়ে সৎকর্মের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, মানুষ যে ধর্মের অনুসারীই হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না। যারা ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের এমন কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য ক্ষতিকর।ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা গেলে ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।এবি পার্টির নীতির কথা তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’—এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর এবি পার্টির নেতৃবৃন্দের শুভেচ্ছার জবাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরও পড়ুন,পদত্যাগের পর মুখ খুললেন ইশরাক হোসেনতিনি তাঁদের সাফল্য কামনা করেন।পরে এবি পার্টির প্রতিনিধিদল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এ সময় গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, সংস্কৃতি সম্পাদক তাপসী ঘোষ, প্রচার সম্পাদক বিনয় কুমার ঘোষ এবং অ্যাডভোকেট পিন্টু কুমার উপস্থিত ছিলেন।মণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতৃবৃন্দ পূজা দেখতে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ দলের অন্যান্য নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত