প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
স্বর্ণের বাজারে নতুন দর কার্যকর
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী, গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নির্ধারিত দাম কার্যকর থাকবে। শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়।আরও পড়ুন,সৌদিতে হামলার দাবির প্রভাব বিশ্ববাজারে২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা। গহনা কেনাবেচার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দিয়েছে বাজুস। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারণ করা হবে। ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না। এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পুরোনো স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। স্বর্ণ ও রুপার দাম কমায় ক্রেতাদের মধ্যে নতুন করে কেনাকাটার আগ্রহ তৈরি হয় কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে গহনা কেনার আগে ক্রেতাদের উচিত বাজুসের সর্বশেষ মূল্য তালিকা যাচাই করে নেওয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত