প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে উদ্যোগ
সংবাদ দিগন্ত ||
জ্বালানি বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বুধবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আলজিয়ার্সে পৌঁছালে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক মহাপরিচালক আবদেল মালেক বুহেদ্দু পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান।সফরকালে আলজেরিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির হাইড্রোকার্বন, পররাষ্ট্র, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হুমায়ুন কবিরের।এসব বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং কৃষি খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।আরও পড়ুন,অন্যের হক নষ্ট করলে পার পাওয়া যাবে নাপাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করাও এ সফরের অন্যতম লক্ষ্য।বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত