প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ঢাকায় যাত্রা শুরু করল হাউস অব হান
সংবাদ দিগন্ত ||
ঢাকায় যাত্রা শুরু করেছে বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান। চীনা রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসবহুল পরিবেশের সমন্বয়ে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান নিয়ে এসেছে চীনা রন্ধনশৈলীর নিজস্ব উপস্থাপনা। এর সঙ্গে রয়েছে নান্দনিক অন্দরসজ্জা ও আন্তরিক আতিথেয়তার আয়োজন। রেস্তোরাঁটির প্রতিটি পদে চীনা রান্নার ঐতিহ্য, উপকরণের প্রতি যত্ন এবং প্রজন্ম ধরে চলে আসা রান্নার কৌশল তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হাউস অব হানের মেনুর অন্যতম আকর্ষণ সিগনেচার ডাক। এর প্রস্তুতি থেকে শুরু করে নিপুণভাবে কেটে পরিবেশন এবং নান্দনিক উপস্থাপনা প্রতিটি ধাপেই গুরুত্ব দেওয়া হয়েছে সূক্ষ্ম কারিগরিকে। ফলে খাবারের স্বাদের পাশাপাশি অতিথিরা পাবেন বিশেষ পরিবেশনায় ভিন্নধর্মী ডাইনিং অভিজ্ঞতা। উদ্বোধনী অনুষ্ঠানে আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, আরও পড়ুন,মূল্যস্ফীতির আশঙ্কায় চাপে স্বর্ণের বাজারহাউস অব হান মাস্টার চায়নিজ শেফ চেনের সৃজনশীলতার প্রতিফলন। ঢাকায় এমন একটি বিলাসবহুল পরিবেশে খাঁটি চীনা খাবার পরিবেশন করাই তাঁদের লক্ষ্য, যেখানে খাবারের স্বাদ, উপস্থাপনা ও সেবার প্রতিটি ক্ষেত্রে যত্ন থাকবে। মাস্টার চায়নিজ শেফ চেন বলেন, চীনা রন্ধনশৈলীর মূল ভিত্তি হলো ঐতিহ্য, উপকরণের প্রতি শ্রদ্ধা এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান রান্নার কৌশল। হাউস অব হানে সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রতিটি পদে সৃজনশীলতা ও যত্নের ছোঁয়া তুলে ধরতে চান তিনি। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত রেস্তোরাঁটিতে রয়েছে ১০টি প্রাইভেট ডাইনিং রুম। ব্যবসায়িক আপ্যায়ন, পারিবারিক মিলনমেলা এবং বিশেষ উদ্যাপনের জন্য এসব কক্ষে ব্যক্তিগত পরিসরে খাবারের আয়োজন করা যাবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী চীনা খাবার, পরিশীলিত পরিবেশ ও আন্তরিক সেবার সমন্বয়ে হাউস অব হান ঢাকার ফাইন ডাইনিংয়ে নতুন মাত্রা যোগ করবে। রেস্তোরাঁটির ঠিকানা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত