প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ইরান সংকট নিয়ে তৎপর পাকিস্তান ও রাশিয়া
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে সমঝোতা এগিয়ে নিতে মধ্যস্থতাকারী হিসেবে এটি তার পঞ্চম সরকারি ইরান সফর। প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় আবারও তেহরানে গেলেন আসিম মুনির। তার এবারের সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা। এদিকে, আসিম মুনিরের সফরের ঠিক একদিন আগে তেহরান সফর শেষ করে নিজ দেশে ফিরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন।আরও পড়ুন,সৌদির পাশে দাঁড়াল যুক্তরাজ্যবিদায়ের আগে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সামরিক ও কূটনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর পর থেকে সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং স্থায়ী সমাধানে পৌঁছানো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরে কী অগ্রগতি হয় এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমঝোতার পথ কতটা সুগম হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত