প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪
মোঃ পীর ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী হিসেবে ১৫ জন, মাদক মামলায় তিনজন, চুরি মামলায় তিনজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজন রয়েছেন। অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আরও পড়ুন,সাতক্ষীরা সীমান্তের ৪৪ পূজামণ্ডপে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তামাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪২), মোক্তার মোল্লা (৪২) ও তাছলিমা (৩৬)। চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে জাকারিয়া (১৮), শরিফুল আলম বাবু (২০) ও ফরহাদকে (২২)।এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জাবেদ মিয়া (৩৫), সিরাজুল ইসলাম ও মামুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদকসেবীদের মধ্যে আয়নাল হক, গিয়াস উদ্দিন, আবু তাহের, সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন, কারুল, খবির হোসেন, শামীম, ইয়াছিন তমাল, আনোয়ার, সজিব হোসেন, রিয়াদ হোসেন, লালচান, ইয়াদ আলী ও আব্দুর রহমান রয়েছেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত