প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
কক্সবাজারে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
ফজলে হুদা অনিক ||
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৫ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমন ও ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী দুজন হলেন—কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার জোবায়ের প্রকাশ লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের হেলাল হোসেন প্রকাশ হেলাল (২১)। এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মঞ্জুর আলম (২১), মো. অপু (২৯), মো. তারেক (২১), মোহাম্মদ ছোপায়েত (২০) ও মো. মাছুম (১৯)কে। অন্যদিকে, ধর্তব্য অপরাধে সামিনুজ্জামান নামে একজনকে এবং ওয়ারেন্টের ভিত্তিতে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার মো. কোরবান আলী নুরী (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জোবায়ের প্রকাশ লালুর বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে।আরও পড়ুন,নরসিংদীতে রায়পুরায় বিদেশি পিস্তল, গুলি ওমোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার হেলাল হোসেনের বিরুদ্ধে ২০২৬ সালের ১০ অক্টোবরের একটি সাধারণ ডায়েরির তথ্য উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৫ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমন ও ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ছিনতাইকারী দুজন হলেন—কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার জোবায়ের প্রকাশ লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের হেলাল হোসেন প্রকাশ হেলাল (২১)।এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মঞ্জুর আলম (২১), মো. অপু (২৯), মো. তারেক (২১), মোহাম্মদ ছোপায়েত (২০) ও মো. মাছুম (১৯)কে। অন্যদিকে, ধর্তব্য অপরাধে সামিনুজ্জামান নামে একজনকে এবং ওয়ারেন্টের ভিত্তিতে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার মো. কোরবান আলী নুরী (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জোবায়ের প্রকাশ লালুর বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে। হেলাল হোসেনের বিরুদ্ধে ২০২৬ সালের ১০ অক্টোবরের একটি সাধারণ ডায়েরির তথ্য উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত