প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
২৭২ রান তাড়া করতে না পারায় হতাশ তাসকিন
সংবাদ দিগন্ত ||
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন পেসার তাসকিন আহমেদ। তার মতে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্য তাড়া করার মতো সামর্থ্য বাংলাদেশের ছিল। কিন্তু ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। বিশেষ করে চাপের মুহূর্তে জুটি গড়তে না পারাকেই হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। শনিবারের ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাত্র ২৪ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে বোলাররা। তবে সেই সুবিধা ধরে রাখতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকতা হারায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সৌম্য সরকার ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। আরও পড়ুন,রঞ্জি ট্রফিতে ৪০০ রানের ইতিহাস গড়লেন চিন্ময়এরপর আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৯৯ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, এই কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭০ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল। বাংলাদেশের এই রান তাড়া করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দল ভালো খেলতে পারেনি বলে হতাশা প্রকাশ করেন এই পেসার। তাসকিন আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ কোনো ভালো জুটি গড়তে পারেনি। একটি জুটি হলেও ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তার মতে, বোলিংয়ে আগের তুলনায় ধারাবাহিকতা বেড়েছে। তাই ম্যাচটি ব্যাটারদের জিতিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা পারেননি। বাংলাদেশের ইনিংসে নবম উইকেটে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের ২৬ বলে ৩২ রানের জুটিই ছিল উল্লেখযোগ্য প্রতিরোধ। তবে তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। তাসকিনের মতে, বাংলাদেশের ব্যাটারদের দক্ষতার অভাব নেই। প্রত্যেকেই ভালো ব্যাটিং করার সামর্থ্য রাখেন। মূল সমস্যা হলো, চাপের মুহূর্তে দল হিসেবে দ্রুত ভেঙে পড়া। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ম্যাচের অবস্থা বুঝে খেলার সক্ষমতা বাড়াতে হবে। বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে এমন চাপের সময়েও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে বলে মনে করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত