প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
২২ অক্টোবর আসছে ‘লিখব না আর গান’
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন মিউজিক্যাল ড্রামা নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী রাশিদুল হাসান। ‘লিখব না আর গান’ শিরোনামের এই মিউজিক্যাল ড্রামাটি আগামী ২২ অক্টোবর প্রকাশ পাবে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘হাসান মিউজিক’-এ। ‘লিখব না আর গান’-এর কথা ও সুর করেছেন রাশিদুল হাসান নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন জিএম রহমান রনি। মিউজিক্যাল ড্রামাটিতে অভিনয় করেছেন সরকার একে, রানি সরকার ও শাকিব। নতুন এই আয়োজন নিয়ে আশাবাদী শিল্পী রাশিদুল হাসান। তিনি বলেন, পূজা উপলক্ষে ইতোমধ্যে অনেক গান প্রকাশিত হয়েছে। তবে তার এবারের গানটি কিছুটা ব্যতিক্রম। দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও পড়ুন,প্যারিসে রাজি হন কারিনা সাইফের মজার মন্তব্যনিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত গান প্রকাশ করে আসছেন রাশিদুল হাসান। এরই মধ্যে তার প্রকাশিত গানের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। সর্বশেষ তার চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘জীবনে চাইলা যারে’ শিরোনামের গানটি। এর আগে শিল্পীর কণ্ঠে প্রকাশিত ‘আল্লাদী’, ‘যাবজ্জীবন দুঃখ’, ‘কলিজাতে টান লাগে’, ‘তোমার প্রেম আগুনে লাভ মানে ভালোবাসা’, ‘থাকলে দূরে মনটা পোড়ে অচিনপুর’, ‘বুঝলি না রে মন’, ‘ভালোবাসার মানে এক জীবনে’ এবং ‘আকাশে মেঘ জমেছে’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। নতুন মিউজিক্যাল ড্রামা ‘লিখব না আর গান’ প্রকাশের মধ্য দিয়ে পূজার সংগীত আয়োজনেও ভিন্নমাত্রা যোগ করতে চান এই শিল্পী। এখন দর্শক-শ্রোতাদের অপেক্ষা আগামী ২২ অক্টোবর গানটি প্রকাশের। প্রকাশের পর নতুন এই আয়োজন কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত