প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় আজ সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে আজ ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রোববার, ১৮ অক্টোবর, বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আরও পড়ুন,সর্বজনীন পেনশনে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফাশারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দুর্গোৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে অষ্টমী পূজা বিশেষ গুরুত্ব বহন করে। এ উপলক্ষে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি। বাজুসের এই সিদ্ধান্তের ফলে আজ সারা দেশের স্বর্ণ ও গয়নার দোকানগুলো বন্ধ রাখার কথা রয়েছে। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম কখন থেকে শুরু হবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে আলাদা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত