প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
পীর মোহাম্মাদ: ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি জামদানি পল্লীতে শিল্পীদের হাতে তৈরি শাড়ির নকশা, বুননশৈলী ও সূক্ষ্ম কারুকাজ ঘুরে দেখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী এ শিল্প সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শনের মাধ্যমে রাষ্ট্রদূতের সফর শুরু হয়। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পৌঁছান। সেখানে ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং স্থানীয় কারুশিল্পীদের সঙ্গে জামদানি শাড়ি তৈরির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী প্রতিনিধি দলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, আরও পড়ুন, শারদীয় দুর্গাপূজায় ঢাকের তালে জমজমাট কটিয়াদীর ঐতিহ্যবাহী হাটরাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যান্য কর্মকর্তারা।এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রাচীন স্থাপত্যের নিদর্শন পানাম নগরী এবং ঐতিহ্যবাহী জামদানি শিল্পের জন্য সুপরিচিত সোনারগাঁ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও কারুশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। মার্কিন রাষ্ট্রদূতের এ সফরের মধ্য দিয়ে দেশের ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় কারুশিল্পের ঐতিহ্য সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত