প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা-৪ আসনে ২৫ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত
সংবাদ দিগন্ত ||
রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেছেন, দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। রোববার ১৮ অক্টোবর রাতে রাজধানীর জুরাইন দোলাইরপাড়ে ঢাকা-৪ সংসদীয় এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করছে। রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো ধরনের স্বজনপ্রীতি, আত্মীয়করণ কিংবা দলীয়করণ থাকা উচিত নয়। নাগরিক হিসেবে সবার সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বেকার, অসহায় ও দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই চার দফা কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। আরোও পড়ুন,হাম ও ডেঙ্গু মোকাবিলায় নজরদারি বাড়ানোর আহ্বান রিজভীরএর মধ্যে সমাজ সংস্কার ও সমাজসেবা অন্যতম। জামায়াতের এই সংসদ সদস্যের দাবি, তাঁদের দলের নেতৃত্বে জনপ্রতিনিধি নির্বাচিত হলে রাষ্ট্রীয় বরাদ্দের পাশাপাশি দলীয় অর্থায়নেও সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা-৪ সংসদীয় এলাকাকে আরও এগিয়ে নিতে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পদেও জামায়াতের নেতৃত্ব থেকে প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম জীবন। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর পদপ্রার্থী আসাদুল্লাহ গালিব শেখ। এ সময় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা জাকির হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ২৫টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে সব মিলিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত