প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের নাজরান অঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে একটি সামরিক গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা নিয়ে সৌদি কর্তৃপক্ষ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। সৌদি জোটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সৌদি ন্যাশনাল গার্ডের অধীন এএইচ-৬আই মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান তিনি। অন্যদিকে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে। হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবায় শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আরও পড়ুন,হরমুজ প্রণালীতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে অগ্নিকাণ্ডসীমান্তের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর সময় তাদের যোদ্ধারা হেলিকপ্টারটি ভূপাতিত করেন। হুথিদের দাবি, সৌদি হেলিকপ্টারটি তাদের অবস্থানে হামলা চালাচ্ছিল। তবে সৌদি কর্তৃপক্ষের বক্তব্যে হুথিদের হামলার কথা উল্লেখ করা হয়নি; বরং কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। ঘটনাটি সৌদি আরব ও ইয়েমেন সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে হেলিকপ্টারটি হামলায় ভূপাতিত হয়েছে, নাকি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে—তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত