প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ
মাইদুল ইসলাম সুমন ||
জামালপুরের মাদারগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ভান্ডার থেকে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। আজ (১৮ অক্টোবর, ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে এই শাড়ি বিতরণ করেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আরও পড়ুন,টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিএখানে প্রতিটি ধর্মীয় উৎসব সবার মাঝে আনন্দ ও সৌহার্দ্য নিয়ে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার আপনাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।" তিনি দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মীয় কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবের মুখে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত