প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
আবারও একসঙ্গে অপু-আদনান
সংবাদ দিগন্ত ||
দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ‘পাষাণের প্রেম’ ছবির নায়ক আদনান আজাদকে। সম্প্রতি এই জুটির রোমান্টিক ফটোশুটের ছবি প্রকাশ্যে আসার পর তাদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরোনো এই জুটিকে আবারও বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন সিনেমাপ্রেমীরা।প্রয়াত নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাষাণের প্রেম’ চলচ্চিত্রে জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। ওই সিনেমার মাধ্যমেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আদনানের।সম্প্রতি অপু বিশ্বাস জানান, কাজের প্রয়োজনে কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন তিনি। তবে আদনান আজাদের সঙ্গে তোলা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলকভাবে বেশি ইতিবাচক সাড়া পেয়েছেন। এ অভিজ্ঞতার পর দুজনের একসঙ্গে নতুন সিনেমায় কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে।আরও পড়ুন, পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনিঅপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, আদনান আজাদ বড় পরিসরে ভালো মানের সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাঁদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। তখন নতুন সিনেমার পরিকল্পনা নিয়ে আলোচনা আরও এগোতে পারে।অন্যদিকে, আদনান আজাদও ফটোশুটের সাতটি ছবি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ১৮ বছর আগে অপু বিশ্বাসের হাত ধরেই তাঁর নায়কজীবনের শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করার সম্ভাবনায় আশাবাদী এই জুটি।তবে নতুন সিনেমার নাম, নির্মাণ, অভিনয়শিল্পী কিংবা শুটিং শুরুর সময় নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে তাঁদের পুনর্মিলন শেষ পর্যন্ত নতুন চলচ্চিত্রে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত