প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২১
সোনারগাঁ প্রতিনিধি: ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক মামলায় দুই আসামি ও মাদকসেবী হিসেবে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৯ জন হলেন মোঃ আশরাফুল, সিফাত, মোঃ সাদেক, বিপ্লব মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আরও পড়ুন, মধ্যনগরে উন্নয়ন কাজে এমপি পরিদর্শন নিম্নমানের সামগ্রী কাজ বন্ধের নির্দেশকৃষ্ণ চন্দ্র বর্মন, সানি, মোমেন, জুয়েল, সালমান, মোঃ রাকিব হোসেন, মোঃ আবুল খায়ের, মোঃ মফিজুর ইসলাম, মোঃ আনিসুর রহমান ওরফে রনি, মোঃ শাহ আলম, মোঃ রাহাত, রিয়াজ, মোঃ শামীম ও মোঃ তরুন।এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন আল আমিন (২৮) ও মোঃ আশরাফুল ইসলাম (৩৮)।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক মামলার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত