প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার দুপুরে মহাসড়কের আমিনবাজার এলাকায় গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।আরও পড়ুন, মা ইলিশ সংরক্ষণে দেশজুড়ে কোস্ট গার্ডের নজরদারি জোরদারঢাকা-আরিচা মহাসড়ক রাজধানী ঢাকার সঙ্গে সাভার, মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক। এ মহাসড়কের দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখতে পারে।কর্মসূচির আওতায় কতটি গাছের চারা রোপণ করা হবে এবং পরবর্তী সময়ে এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কীভাবে করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত