প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
মা ইলিশ সংরক্ষণে দেশজুড়ে কোস্ট গার্ডের নজরদারি জোরদার
সংবাদ দিগন্ত ||
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় অঞ্চলসহ দেশের নদ-নদী ও সমুদ্রসীমায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জেলেদের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধে কাজ করছে সংস্থাটি। অভিযানে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনের আওতায় আনা হয়েছে ২৪ জনকে।মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।কোস্ট গার্ড সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬ জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগর এলাকায় বিশেষ নজরদারি চলছে।আরও পড়ুন, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিঅভিযানে জব্দ করা জাল মৎস্য প্রতিনিধিদের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতেও টহল জোরদার করা হয়েছে।জেলেদের জন্য খাদ্যসহায়তানিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সরকার খাদ্যসহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জেলেদের সচেতন করা হচ্ছে। তবে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি।ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধিতে সহায়ক হবে। এতে দীর্ঘমেয়াদে জেলেরাই উপকৃত হবেন। এ সময়ে জেলেদের জন্য সরকারি খাদ্যসহায়তা একটি প্রশংসনীয় উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত