প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
সংবাদ দিগন্ত ||
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরা হবে। পাশাপাশি সনদ বাস্তবায়নের অগ্রগতি, সংশ্লিষ্ট বিষয় এবং এ বিষয়ে এনসিপির অবস্থান ব্যাখ্যা করবেন দলের নেতারা।আরও পড়ুন, বিএনপি পাঁচ বছর থাকলে দুর্ভিক্ষের আশঙ্কা রাশেদেরসংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির অন্য সদস্যদের।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত