প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
আজ খোলা ব্যাংক, এরপর পাঁচ দিনের ছুটি
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ বিরতি তৈরি হয়েছে। তবে ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে। এদিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নিয়মিত লেনদেনও বন্ধ থাকবে।তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। আরও পড়ুন, নতুন মজুরি নির্ধারণে প্রতিনিধিদের নাম চাইল সরকার এতে জরুরি বাণিজ্যিক লেনদেন ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।এদিকে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির নির্দেশনায় ২০ থেকে ২২ অক্টোবর দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আজ শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।টানা পাঁচ দিনের ছুটির কারণে ব্যাংকিং ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রমে বিরতি থাকলেও জরুরি বাণিজ্যিক লেনদেন সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত