প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না শিক্ষিত কর্মীদের অর্ধেক
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে পৌঁছেছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাঁদের অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ ব্যবহার হচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের অক্টোবর ২০২৬-এর এক প্রতিবেদনে উঠে এসেছে দেশের শ্রমবাজারের এই চিত্র। শুক্রবার, ১৬ অক্টোবর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রকাশিত ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। এশিয়ার শ্রমবাজারের চ্যালেঞ্জ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতিও পর্যালোচনা করেছে আইএমএফ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ২৮ থেকে ২৯ শতাংশের মধ্যে। অর্থাৎ, উচ্চশিক্ষা সম্পন্ন করার পরও উল্লেখযোগ্যসংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে, যারা কর্মজীবনে প্রবেশ করেছেন, আরও পড়ুন,দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকতাঁদের অনেকেই যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। আইএমএফের তথ্য বলছে, দেশের উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় ৫০ শতাংশ এমন পেশায় নিয়োজিত, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতার পূর্ণ ব্যবহার হচ্ছে না। শিক্ষাব্যবস্থায় অর্জিত দক্ষতা এবং নিয়োগদাতাদের চাহিদার মধ্যে ব্যবধানকে এ সমস্যার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশের তরুণদের সামগ্রিক বেকারত্বের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের তুলনামূলক বেশি হার দেশের শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয়ের ঘাটতিকে সামনে এনেছে। এদিকে, দেশের শ্রমবাজারে অনানুষ্ঠানিক খাতের আধিপত্যও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। কৃষিসহ বিভিন্ন অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত অনেক শ্রমিকের চাকরির নিরাপত্তা, নিয়মিত আয় এবং পেশাগত উন্নতির সুযোগ সীমিত। ফলে কর্মসংস্থানে যুক্ত থাকলেও তাঁদের অনেকের জীবিকা ও কর্মপরিবেশ অনিশ্চিত থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট বিশ্লেষণে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষাব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের চাহিদার সমন্বয় এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব সামনে এসেছে। উচ্চশিক্ষিত তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করা এখন বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত