প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার নিরাপত্তায় রাজধানীতে ২১০০ পুলিশ সদস্য মোতায়েন
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৫৭টি পূজামণ্ডপে নিয়মিত দায়িত্বের অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।শুক্রবার (১৬ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর রাজধানীতে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য যেকোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।আরও পড়ুন, পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজের আহ্বান তারেক রহমানেরডিএমপি কমিশনার জানান, নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মোট ২ হাজার ১০০ পুলিশ সদস্য রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।তিনি বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথ, জনসমাগম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সার্বিকভাবে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজধানীতে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছে ডিএমপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত