প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলা: আসামির জামিন নামঞ্জুর, কারাগারে
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোশাররফ হোসেন (৫৫) নামে এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী শফিউল ইসলাম শফির মাধ্যমে তিনি আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর তার মা যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শিশুটি তার দাদি ও চাচির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।আরও পড়ুন, সড়ক দুর্ঘটনা রোধে সাতক্ষীরার দুই স্কুলে বিআরটিএর সচেতনতামূলক কর্মশালাঅভিযুক্ত মোশাররফ হোসেন সাতক্ষীরার ঝাউডাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের শ্যালক। তিনি ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে তাঁর দুলাভাইয়ের বাড়িতে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকেল ৩টার দিকে শিশুটি রফিকুল ইসলামের বাড়ির পাশে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পর অন্য শিশুরা ফিরে এলেও সে বাড়িতে না ফেরায় তার দাদি ও চাচি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই বাড়িতে শিশুটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।পরে শিশুটি তার দাদি ও চাচিকে জানায়, খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে মোশাররফ তাকে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার সাতক্ষীরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মোশাররফ হোসেনকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ সালের ৯(১) ধারায় দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত