প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এ তথ্য জানিয়েছে বলে সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেল-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তদন্ত শেষে সৌদি নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে এবং তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মসজিদের পবিত্রতা এবং ঘটনার স্থান ও সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ শাস্তি দেওয়া হয় বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।আরও পড়ুন, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য মোতায়েনপ্রতিবেদনে আরও বলা হয়, পরবর্তী সময়ে আদালতের রায় বহাল থাকে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। তবে ঘটনার সুনির্দিষ্ট তারিখ, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ এবং তাঁদের পরিচয়সংক্রান্ত অতিরিক্ত তথ্য প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রণালয় সতর্ক করেছে।ঘটনাটি বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইন সম্পর্কে সচেতনতা এবং সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও ধর্মীয় স্থাপনার মর্যাদা মেনে চলার গুরুত্ব নতুন করে সামনে এনেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত