প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ
মো ইনতাজ হোসেন ||
বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের একশত পরিবারের মানুষের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার(১৪অক্টোবর) লামা রিপোটার্স ক্লাব হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপির)চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে (১০০) সনাতন ধর্মাবলম্বী গ্রহীতাদের হাতে শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়ার্ড়ের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ।আরও পড়ুন, গাজীপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা অনিয়মআরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, কার্যকরী সদস্য,লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি বিপ্লব দাস,চুমকি বনিক,মিন্টু কর্মকার। অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে আগামী লামা পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন,প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় ও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত