প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানার চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ,নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট
সংবাদ দিগন্ত ||
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, কারখানার ভবনের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। আরও পড়ুন, স্কুলের অফিসকক্ষে স্বামী-স্ত্রী শিক্ষকের মারামারি, ফেসবুকে ভিডিওসকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কারখানায় থাকা রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।অগ্নিকাণ্ডের কারণে কারখানার ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত