প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ধারাবাহিকে ফারিন খান
সংবাদ দিগন্ত ||
একসময় সিনেমায় অভিনয় করলেও পরবর্তী সময়ে নাটকেই ব্যস্ত হয়ে ওঠেন অভিনেত্রী ফারিন খান। অল্প সময়ের অভিনয়জীবনে বেশ কয়েকটি ভালো গল্পের একক নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ইউটিউবের ধারাবাহিক নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী। নাটকটির নাম ‘প্রথম প্রেমের গল্প’। এটি নির্মাণ করেছেন তানভীর তন্ময়।ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ফারিন খান। তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর, হিমি, জাহিদ হোসেন শোভন, ফারজানা চুমকিসহ আরও অনেকে।নাটকটির প্রথম পর্বের প্রথম দৃশ্যেই রহস্যময় হাসি নিয়ে পর্দায় হাজির হন ফারিন। তাঁর এই উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। তবে পরবর্তী পর্বগুলোতে ধীরে ধীরে তাঁর চরিত্রের বিভিন্ন দিক উন্মোচিত হবে বলে জানা গেছে।নিজের প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিন খান বলেন, ‘প্রথম প্রেমের গল্প’ তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। চরিত্রটির গুরুত্ব ও ভালো লাগা থেকেই তিনি এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন, পেরুতে বিটিএসের রেকর্ড উন্মাদনাফারিন আরও জানান, ইতোমধ্যে নাটকটির ১০ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী মাসে নতুন লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম পর্ব প্রকাশের পর দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়ায় তিনি আশাবাদী। তাঁর প্রত্যাশা, দর্শকের ভালোবাসায় ধারাবাহিকটি আরও জনপ্রিয়তা অর্জন করবে।নাটকটির বিপুলসংখ্যক ভিউয়ের প্রসঙ্গ উল্লেখ করে ফারিন বলেন, বর্তমান সময়ে ভিউ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পর্বেই ভালো সাড়া পাওয়ায় তিনি আনন্দিত। এ জন্য নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর এবং পরিচালক তানভীর তন্ময়সহ পুরো ‘প্রথম প্রেমের গল্প’ টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।প্রথমবার ধারাবাহিক নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ফারিন খানের ক্যারিয়ারে নতুন সংযোজন। এখন দেখার বিষয়, রহস্যময় উপস্থিতির মধ্য দিয়ে শুরু হওয়া তাঁর চরিত্রটি পরবর্তী পর্বগুলোতে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত