প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক
সংবাদ দিগন্ত ||
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।আরও পড়ুন, সাজা বাতিলের আবেদন করলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য লাভ করেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত