প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ৪ মাস
সংবাদ দিগন্ত ||
বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) অংশগ্রহণ বাড়াতে দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করেছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র জমা দেওয়ার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ। আগে এ সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অফশোর বিডিং রাউন্ডে অংশগ্রহণের বিষয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে। এসব কোম্পানির অনুরোধের পরিপ্রেক্ষিতে দরপত্র প্রক্রিয়ায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে এবং দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে।মন্ত্রণালয় আশা করছে, সময়সীমা বৃদ্ধি এবং অনুসন্ধানসংক্রান্ত তথ্যের প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর দরপত্রে অংশগ্রহণের আগ্রহ বাড়বে।আরও পড়ুন , প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বঙ্গোপসাগরের সম্ভাবনাময় সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়লে আধুনিক প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও বিদেশি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে।তবে অনুসন্ধানের সম্ভাবনা বাস্তবে কাজে লাগাতে দরপত্র প্রক্রিয়ায় প্রতিযোগিতা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং অনুসন্ধান কার্যক্রমের সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দরপত্র জমা দেওয়ার সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ফলে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রস্তাব প্রস্তুত ও প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণের জন্য অতিরিক্ত সময় পাবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়বে এবং দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত