প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
সিলেট জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণসভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
কামাল খান ||
সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহোদয় জেলা পুলিশ লাইন্স, সিলেটে আগমন করলে একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল তাঁকে সালামি প্রদান করে। পরে তিনি পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এ সময় সিলেট জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জেলার শ্রেষ্ঠ পাফরমেন্সকারী অফিসার ও পুলিশ পরিবারের সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ লাইন্স হলরুমে ডিআইজি মহোদয়ের সাথে জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন,ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতএ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন ডিআইজি মহোদয়। এরপর সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত