প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল
সংবাদ দিগন্ত ||
রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BS381 ও BS382-এর সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, আরও পড়ুন, ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই দায়িত্ব: প্রধানমন্ত্রীটিকিট পুনরায় বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লাইট চলাচলসংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যাত্রী ও সংশ্লিষ্টদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।রিয়াদগামী ও ঢাকা ফেরত আসার পরিকল্পনা করা যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁদের নির্ধারিত তারিখে জরুরি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাঁদের টিকিট ও বিকল্প ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত