প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
পূজার আগে ১৭ অক্টোবর খোলা থাকবে ব্যাংক
সংবাদ দিগন্ত ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে, ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।আরও পড়ুন. দুই দিন বন্ধ থাকবে সারা দেশের এলপি গ্যাসের দোকানসার্কুলারে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথের কার্যক্রম পরিচালনার বিষয়ে আগে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে সচল রাখতে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।পূজার ছুটিতে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত