প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭৭৪ ফোনকল
সংবাদ দিগন্ত ||
আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য এবং অভিযোগ দাখিলের বিষয়ে চলতি বছরের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে। সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে এসব কল আসে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই হেল্পলাইনে ফোন করেছেন ৭৭৪ জন সেবাগ্রহীতা।সেপ্টেম্বর মাসে আসা কলগুলোর মধ্যে ১১১টি ছিল আইনি পরামর্শ নেওয়ার জন্য এবং ১৮৪টি ছিল মামলা-সংক্রান্ত তথ্য জানার বিষয়ে। মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।এ ছাড়া সেপ্টেম্বর মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা পেতে ফোন করলেও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি—এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি।আরও পড়ুন, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারিসুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণ নিয়ে সেপ্টেম্বর মাসে ২০টি অভিযোগ আসে। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের অনুলিপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মনিটরিং সেল।অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সেপ্টেম্বর মাসে ৭৯টি ফোনকল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় অভিযোগকারীদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ১০৩ নম্বরেও অনলাইন সেবা চালু আছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত