প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
মাদারীপুরের কালকিনিতে ৬ অবৈধ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
মোঃ সবুজ খান ||
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও ১৬০টি পাইপ ধ্বংস করা হয়েছে।
আজ (রবিবার) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের নেতৃত্বে জায়গির, আরও পড়ুন, কসবার বিজনা নদী এখন ময়লার ভাগাড়চরজগমোহন ও দাদপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়
অভিযানকালে লক্ষ্মীপুর ইউনিয়নের দাদপুর এলাকা থেকে মো. বেল্লাল বেপারী (৩৬) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের এমন অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত