প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
গুলশানে বিএনপির নীতিনির্ধারণী বৈঠক, সভাপতিত্বে তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক শুরুর বিষয়টি জানিয়েছেন। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন। এ ছাড়া উপস্থিত রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আরও পড়ুন,কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক নেতা রোটন আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ। দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি কিংবা গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম। এই কমিটির বৈঠকে দলীয় অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়ে থাকে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বিএনপির পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও দলীয় অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত