প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহযোগিতা জরুরি: রাষ্ট্রপতি
সংবাদ দিগন্ত ||
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাঁদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি দেশের সব নাগরিকের মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নীতিনির্ধারণ ও সেবা পরিকল্পনায় তাঁদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া এই প্রতিপাদ্যের মূল বার্তা।আরও পড়ুন, দিল্লিতে মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশ, সঙ্গে তৃণমূল নেতারাওরাষ্ট্রপতি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সার্বিক সুস্থতা, কর্মক্ষমতা ও জীবনমানের অপরিহার্য অংশ। অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা, একাকিত্ব, মাদকাসক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্রের চাপসহ নানা প্রতিকূলতা মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ঝাড়ফুঁক বা অবৈজ্ঞানিক পদ্ধতির পরিবর্তে যথাযথ চিকিৎসা গ্রহণে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।তিনি আশা প্রকাশ করেন, মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত