প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী দল
সংবাদ দিগন্ত ||
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৭ রান।টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ফারজানা হক। দলীয় ১১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ২৪ রান করে ফিরলে চাপে পড়ে দল। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে মাত্র ২ রান।৪৮ রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণা আক্তারকে নিয়ে তিনি প্রতিরোধ গড়েন। দুজনের ৩৫ রানের জুটি ভাঙে ৮৭ বলের লড়াইয়ের পর। ৮৬ বল মোকাবিলা করে ২৯ রান করে আউট হন জ্যোতি।আরও পড়ুন, অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হারল বাংলাদেশএরপর স্বর্ণাকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রিতু মনি। স্বর্ণা ৫০ বলে ২১ রান করে ফিরলেও একপ্রান্তে লড়াই চালিয়ে যান রিতু। শেষ দিকে রাবেয়া খানের ১৩ বলে ১১ রান এবং নাহিদা আক্তারের অপরাজিত ১৪ রানের ইনিংসে দেড়শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।৬৩ বল খেলে পাঁচটি চারসহ ৪৫ রান করে রানআউট হন রিতু মনি। বাংলাদেশের ইনিংসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। নাহিদা আক্তারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ৩৭ রানের জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড চারটি এবং মেগান শাট দুটি উইকেট নেন।এখন প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ১৬৭ রান করতে হবে স্বাগতিক অস্ট্রেলিয়াকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত