প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
স্বর্ণ চোরাচালানের সন্দেহে যাত্রী তল্লাশি, ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
সংবাদ দিগন্ত ||
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে ডিম্বাকৃতির তিনটি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামের এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে তাঁকে সন্দেহজনক হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পায়ুপথে সাদা কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির তিনটি পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন , উত্তর শাহজাহানপুরে রক্তাক্ত মরদেহ উদ্ধার বোন-ভগ্নিপতি আটককাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা তিনটি স্বর্ণের পেস্টের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম; মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে জানানো হয়েছে। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক এক কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত