প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি, মাছের দামে অস্বস্তি
সংবাদ দিগন্ত ||
রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে মৌসুমের আগাম সবজি কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা ও দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে ২০০ টাকার নিচে অধিকাংশ মাছ পাওয়া যাচ্ছে না। একসময় তুলনামূলক কম দামের পাঙাশও এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে।শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে আগাম শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, ফুলকপি প্রতি পিস ৭০ টাকা এবং মুলা ৭০ টাকা কেজি দরে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা তুলনামূলক কম দামে ৫০ থেকে ৬০ টাকা কেজি পাওয়া গেলেও দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। লাউ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক সপ্তাহ আগে প্রতি কেজি ২০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন সরবরাহ বাড়ায় মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আরও পড়ুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন ১১ জিএম পেলেন ডিএমডি পদমুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। সোনালি মুরগির দামও ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে রয়েছে।ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বর্তমানে ১৪০ টাকায় নেমেছে। চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।মাছের বাজারে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় রুইয়ের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা। বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শোল মাছের দাম ৭০০ টাকা এবং চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা।বাজারভেদে এবং মাছের আকার ও তাজা-জীবিত থাকার ওপর ভিত্তি করে দামে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে, আগাম শীতকালীন সবজি, মাছ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে চাপে রয়েছেন ক্রেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত