প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি
মো: ইন্তাজ হোসেন ||
দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা প্রতিনিধিকে গত ৫ অক্টোবর রাতে একটি সামাজিক অনুষ্ঠানে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রণে মারার হুমকির খবর প্রকাশিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি করিম বিকম আবারও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেল ২:৫৫ মিনিটে লামা শহরের জনসংকীর্ণ এলাকায় প্রকাশ্যে এ হুমকির ঘটনা ঘটে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভুক্তভোগী সাংবাদিক লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, নং-৩৬০, তারিখ- ৮-১০-২০২৬।স্থানীয় ও জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তি সংবাদ দিগন্তের বান্দরবান জেলা প্রতিনিধির ওপর চড়াও হন এবং তাকে গায়ে হাত তোলাসহ মেরে ফেলার হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালন ও উক্ত ঘটনার বিষয়ে সঠিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে অভিযুক্ত ব্যক্তি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরেআরও পড়ুন,কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড৮ অক্টোবর লামা শহরের প্রাণকেন্দ্রে ভুক্তভোগী সংবাদিক পেশাগত কাজে অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি তার ওপর পুনরায় চড়াও হন। সংবাদ প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লামা শহরের বুকে তাকে দেখে নেওয়া ও প্রাণে মেরে ফেলার প্রকাশ্যে হুমকি দেন এবং 'আমি এবং আমার ছেলের সামনে পড়বি না, তুকে দেখে নিব'। একই সময় হুমকিদাতা দিগন্ত সংবাদ প্রতিনিধিকে মিথ্যা ঘটনায় জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্থান ত্যাগ করেন।ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিক নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে লামা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যা প্রকাশ্যে এ ধরনের হুমকির পর স্থানীয় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ দিগন্তের প্রতিনিধির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লিখিত জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং হুমকির বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সাংবাদিক সমাজ অবিলম্বে অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত