প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
আজ জাতীয় তামাকমুক্ত দিবস
সংবাদ দিগন্ত ||
নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন।’বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।সংগঠনটি জানায়, দেশে ২০১১ সাল থেকে প্রতিবছর জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী খেলার মাঠের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।আরও পড়ুন, দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বৃষ্টির আভাস এতে তামাক নিয়ন্ত্রণে কার্যরত ৩৫টি সংগঠনের প্রতিনিধিরা সম্মিলিতভাবে অংশ নেবেন।এ ছাড়া তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সভা, সেমিনার, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।আয়োজকরা জানান, তরুণ ও শিশুদের মধ্যে ই-সিগারেট, ভ্যাপসহ বিভিন্ন নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। এ ধরনের পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত