প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পাথালিয়া ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান
আকতার হোসেন ||
ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান । ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে । পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
একই সঙ্গে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুস সোবাহান । পরিচ্ছন্নতা অভিযানের আওতায় রয়েছে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা । মশার বংশবিস্তার উপযোগী স্থান চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে অবহিত করা । পাশাপাশি বাড়ির আশপাশে যেন কোন পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে । স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাথালিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ ।আরও পড়ুন, কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তারকার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ অনেক খুশি । তারা এই ধরনের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কাছে দাবী জানান ।
দীর্ঘদিন পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি এলাকার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর হবে । এ উদ্যোগের জন্য তারা পাথালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । পাথালিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা তাদের রয়েছে । একই সঙ্গে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান , শিক্ষা প্রতিষ্ঠান এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়েছে ।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাথালিয়া ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পাথালিয়া ইউনিয়নের সকল সাধারণ জনগণ ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত