প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন
সংবাদ দিগন্ত ||
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সংবাদ দিগন্ত-এর সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ দিগন্ত-এর নির্বাহী সম্পাদক রিপন রুদ্র।অনুষ্ঠানে রিপন রুদ্র সংবাদকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।আরও পড়ুন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতএ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। বক্তারা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে সংবাদ দিগন্ত-এর সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরে অতিথি ও উপস্থিত সবার সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত