প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
ফেনীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ
সংবাদ দিগন্ত ||
ফেনীতে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। সরবরাহ সংকটের কথা বলে পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা ভিন্ন ভিন্ন দামে গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে ফেনীর বিভিন্ন বাজারে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা বা তারও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছেন। আবার অনেক দোকানে বাড়তি দাম দিয়েও প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে গ্রাহকদের।আরও পড়ুন, মাদারীপুরে *সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য* ' ব্যানারে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিতফেনী শহরের মাস্টারপাড়ার বাসিন্দা আবদুর রহমান জানান, তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়ে ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকায় কিনেছেন। স্বল্প আয়ের মানুষের জন্য এ বাড়তি ব্যয় সামলানো কঠিন বলেও জানান তিনি।অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ডিলার পর্যায়েই তাদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। ফেনীর এক ডিলার প্রতিনিধি জানান, কোম্পানি থেকে প্রতি সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ১ হাজার ৯৫০ টাকা পর্যন্ত দামে কিনতে হচ্ছে। ফলে নির্ধারিত দামে বিক্রি করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।ফেনী জেলা প্রশাসন জানিয়েছে, সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকা দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অভিযান চলছে। তবে জেলার ১৮ জন সাপ্লায়ার জানিয়েছেন, তারাও নির্ধারিত দামে গ্যাস কিনতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও জানিয়েছে, অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সরবরাহ স্বাভাবিক ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত