প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মাদারীপুরে *সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য* ' ব্যানারে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ সবুজ খান ||
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় 'সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এবং ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, রাজৈর, মাদারীপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মর্জিনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।আরও পড়ুন,আহত সাংবাদিক দুলালকে দেখতে হাসপাতালে প্রশাসনের কর্মকর্তারাকর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও দাপ্তরিক কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মচাঞ্চল্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্য সেবা ক্যাম্প আরও আয়োজন করা হবে।" একই সাথে এ ধরনের সামাজিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, রাজৈর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত