প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
হানিয়া আমিরকে নিয়ে জিয়া আলীর কড়া মন্তব্য
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন দেশটির সাবেক সুপারমডেল ও অভিনেত্রী জিয়া আলী। সম্প্রতি ‘পাবলিক ডিমান্ড’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন জিয়া আলী। সেখানে উপস্থাপক তাকে সমসাময়িক দুই জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও দুর-ই-ফিশান সেলিমের মধ্যে একজনকে পছন্দ করতে বলেন। জিয়া আলী হানিয়া আমিরকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন। তবে হানিয়াকে পছন্দের তারকা বলার পাশাপাশি তার সাম্প্রতিক জীবনযাপন ও বাস্তব জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন জিয়া আলী।আরও পড়ুন,নীল শাড়িতে পরীমণিতিনি বলেন, হানিয়া অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী। তবে তার আচরণে আরও সংযত হওয়া উচিত এবং নিজের জন্য একটি সীমা নির্ধারণ করা দরকার। জিয়া আলীর ভাষ্য অনুযায়ী, হানিয়া আমির এখন পাকিস্তানের অন্যতম পরিচিত মুখ। তাই জনসমক্ষে তার আচরণ ও কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন তিনি।হানিয়া আমিরকে নিয়ে জিয়া আলীর এই মন্তব্যের পর পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত