প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
বাংলা কিউআরের ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ
সংবাদ দিগন্ত ||
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি বলেছেন, দেশে ক্যাশলেস লেনদেনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং এক বছরের মধ্যেই এর ব্যবহার আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।সোমবার (৫ অক্টোবর) আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ডিজিটাল লেনদেনবিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাংলা কিউআর সেবা জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সারা দেশে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মতিঝিলে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। আরও পড়ুন, ৩০ ব্যাংকের বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহকবাংলা কিউআরের ব্যবহার বাড়ার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহও বাড়ছে।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআরের ব্যবহার প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। বর্তমানে এ ব্যবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকা লেনদেন হচ্ছে। দেশের প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু রয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান অংশ নেন। তিনি বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত